‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর’! মোমবাতি মিছিলের নেতৃত্বে মমতা, পথে উত্তেজনা

‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর’! মোমবাতি মিছিলের নেতৃত্বে মমতা, পথে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে এবার সরাসরি পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে ‘জাস্টিস ফর বারুইপুর’ দাবিতে প্রতিবাদ মিছিলের সূচনা করেন তিনি।

মিছিল শুরু হওয়ার পরই এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে গলির মুখে পৌঁছতেই কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকে দেয়। তবে সেই বাধা অতিক্রম করে ব্যারিকেড পেরিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে প্রতিবাদ মিছিল এগিয়ে নিয়ে যান।

অন্যদিকে, মিছিল শুরুর ঠিক আগে এক্স (X) হ্যান্ডেলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে পোস্টে দাবি করা হয়, বারুইপুরের নৃশংস ঘটনার পরেও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাননি মুখ্যমন্ত্রী।

তৃণমূলের পোস্টে আরও বলা হয়, “মিস্টার শুভেন্দু অধিকারী, আপনি এক চরম ভণ্ড! ঠিক যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিনের অশান্তির মধ্যেও মণিপুরে যাওয়ার সময় পাননি, তেমনই আপনার প্রশাসনের আমলে বারুইপুরে একটি নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হলেও তার পরিবারের সঙ্গে দেখা করার সময় আপনি পাননি।”

উল্লেখ্য, বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান তুলে ধরে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top