পশ্চিমবঙ্গে চালু নতুন গুন্ডাদমন আইন, অপরাধ রুখতে প্রশাসনের হাতে বাড়তি ক্ষমতা

পশ্চিমবঙ্গে চালু নতুন গুন্ডাদমন আইন, অপরাধ রুখতে প্রশাসনের হাতে বাড়তি ক্ষমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কার্যকলাপ, তোলাবাজি, সিন্ডিকেটরাজ এবং সংগঠিত অপরাধ দমনে সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন গুন্ডাদমন আইন। রাজ্য সরকারের দাবি, আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই আইন চালু করা হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর প্রশাসনের হাতে একাধিক অতিরিক্ত ক্ষমতা এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

নতুন আইনের নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’। এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, কোনও ব্যক্তি ভবিষ্যতে গুরুতর অপরাধে জড়িয়ে পড়তে পারেন বলে প্রশাসনের কাছে যথেষ্ট কারণ বা তথ্য থাকলে, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাঁকে আটক করা যাবে। এই প্রতিরোধমূলক আটক সর্বোচ্চ এক বছর পর্যন্ত বহাল থাকতে পারে।

এ ছাড়াও, প্রশাসন চাইলে কোনও দাগী অপরাধীকে নির্দিষ্ট এলাকা বা পুরো জেলা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিতে পারবে। এই নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের। এলাকাছাড়ার নির্দেশও সর্বোচ্চ এক বছরের জন্য কার্যকর থাকতে পারে।

রাজ্য সরকারের মতে, নতুন এই আইন সংগঠিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে আইনটির প্রয়োগ, ক্ষমতার ব্যবহার এবং নাগরিক অধিকার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top