প্রকাশিত NEET UG 2026-এর ফলাফল, যোগ্য ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী; যুগ্মভাবে শীর্ষে আর্য গুপ্ত ও পানশুল বনসল

প্রকাশিত NEET UG 2026-এর ফলাফল, যোগ্য ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী; যুগ্মভাবে শীর্ষে আর্য গুপ্ত ও পানশুল বনসল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের NEET UG পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফল ঘোষণা করে। এ বছর রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২১ হাজারেরও বেশি পরীক্ষার্থী এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিক্যাল কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। এ বছরের ফলাফলে সর্বোচ্চ ৭২০ নম্বরের পরীক্ষায় কোনও পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাননি। ৭১৫ নম্বর পেয়ে যুগ্মভাবে অল ইন্ডিয়া প্রথম স্থান অর্জন করেছেন পাঞ্জাবের আর্য গুপ্ত এবং হরিয়ানার পানশুল বনসল।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন পরীক্ষার্থী। ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন, যাঁদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছেন। এই পরীক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।

এছাড়াও, ৬৫০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১,৪৯২ জন। ৬০০ বা তার বেশি নম্বর অর্জন করেছেন ১০,১৬০ জন পরীক্ষার্থী। অন্যদিকে, ৫০০ বা তার বেশি নম্বর পেয়েছেন মোট ৯০,৭৮০ জন।

উল্লেখ্য, গত ২১ জুন দেশ-বিদেশ মিলিয়ে ৫,৫৪০টি পরীক্ষাকেন্দ্রে ১৩টি ভাষায় NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top