নিম্নচাপের গতিপথ বদল, তবুও ১৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

নিম্নচাপের গতিপথ বদল, তবুও ১৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – রথযাত্রার বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে […]



রাজ্য – রথযাত্রার বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে নিম্নচাপটি গতিপথ পরিবর্তন করে ওড়িশার দিকে সরে যেতে শুরু করেছে। রথযাত্রার দিন, ১৬ জুলাই, কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছিল।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির দাপট পুরোপুরি শেষ হচ্ছে না। আগামী ১৯ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়। এর সঙ্গে যুক্ত একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দু’দিনে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top