মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিট, ১০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিট, ১০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে নতুন সরকারের মেয়াদ মাত্র দুই মাস। এরই মধ্যে শিল্পায়নের পথে আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ডানকুনিতে লাক্স কোজির প্রকল্পের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এর ফলে বাঁকুড়া-সহ পার্শ্ববর্তী জেলার শিল্পোন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় শিল্পসমৃদ্ধ বাংলা গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কাজের সন্ধানে যাতে আর বাংলার মানুষকে অন্য রাজ্যে যেতে না হয়, সেই লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হবে বলেও তিনি জানান।

শিল্পমন্ত্রীর দাবি, এই শিল্প প্রকল্পকে কেন্দ্র করে মোট প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা এমএসএমই খাতে বিনিয়োগ হতে পারে। সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, শিল্পোন্নয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শীর্ষ শিল্প রাজ্যে পরিণত করাই সরকারের লক্ষ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top