ইরানের একাধিক স্থানে মার্কিন বিমান হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর বাড়ল মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ইরানের একাধিক স্থানে মার্কিন বিমান হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর বাড়ল মধ্যপ্রাচ্যে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ -: জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা নাগাদ হামলা শুরু হয় বলে দাবি করেছে সেন্টকম।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের বিরুদ্ধে বোমা হামলার অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন। তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ফের সামরিক পদক্ষেপের পথে হাঁটল। ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের পর এটিই ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রথম বড় আকারের সামরিক হামলা বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই অভিযান সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে। তবে হামলায় ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলি এবং নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top