সুন্দরবনে স্বাধীনতা দিবসের বড় কর্মসূচি, পতাকা তুলতে পারেন মুখ্যমন্ত্রী

সুন্দরবনে স্বাধীনতা দিবসের বড় কর্মসূচি, পতাকা তুলতে পারেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – এবারের স্বাধীনতা দিবসে কলকাতার চেনা ময়দান বা রাজপথের বদলে সুন্দরবনকে সামনে রেখে বড় কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুন্দরবনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা—সব দিকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

সুন্দরবনে এই কর্মসূচির জন্য গোসাবা কাছারি মাঠ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প—এই দুই জায়গা প্রাথমিকভাবে সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধা এবং হেলিকপ্টার অবতরণের বিষয়টি বিবেচনায় রেখে গোসাবা কাছারি মাঠই শেষ পর্যন্ত মূল অনুষ্ঠানস্থল হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত অনুষ্ঠানস্থল সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।

সুন্দরবনকে ঘিরে এই উদ্যোগের পিছনে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার বাঁকুড়ায় সাতটি জেলা নিয়ে আয়োজিত প্রশাসনিক বৈঠকে পশ্চিমাঞ্চলের উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের জন্যও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দুই অঞ্চলের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পরবর্তী তিন মাসের জন্য নির্দিষ্ট কৌশল তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top