ক্যামাক স্ট্রিটের হোর্ডিং-কাণ্ডে ১ সেপ্টেম্বর থানায় তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

ক্যামাক স্ট্রিটের হোর্ডিং-কাণ্ডে ১ সেপ্টেম্বর থানায় তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: সরকারি আধিকারিকদের কাজে বাধা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তিনটি অভিযোগ দায়ের হয়েছে ক্যামাক স্ট্রিটের হোর্ডিং-কাণ্ডে। এর মধ্যে দু’টি অভিযোগে নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার এই ঘটনায় আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২টায় শেকসপিয়ার সরণি থানায় হাজির হতে তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

শনিবার রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দেয় শেকসপিয়ার সরণি থানার পুলিশ। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। নোটিসটি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

দু’দিন আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে পুরসভার হোর্ডিং ও ব্যানার সরানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, কোনও আগাম লিখিত নোটিস বা বৈধ অর্ডারের কপি না দেখিয়েই পুরসভার আধিকারিকরা হোর্ডিং সরানোর প্রক্রিয়া শুরু করেন। বিষয়টি নিয়ে পুলিশকর্মী ও সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পরে পুলিশের উপস্থিতিতে পুরসভার কর্মীরা গ্যাস কাটার-সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ছাদে উঠে হোর্ডিং খুলে ফেলেন।

প্রশাসন সূত্রে দাবি, অফিস চত্বরজুড়ে একাধিক বেআইনি ব্যানার ও বিজ্ঞাপনের হোর্ডিং মজুত ছিল। গোটা ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এবার অভিষেককে থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top