বর্ষা আসতেই ডেঙ্গির দাপট! চলতি বছরেই ১০ মৃত্যু, এক সপ্তাহে হাসপাতালে ৮০০ আক্রান্ত

বর্ষা আসতেই ডেঙ্গির দাপট! চলতি বছরেই ১০ মৃত্যু, এক সপ্তাহে হাসপাতালে ৮০০ আক্রান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: বর্ষার মরসুম শুরু হতেই ফের ডেঙ্গির আতঙ্ক বাড়ছে শহর ও রাজ্যজুড়ে। স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যানও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনই শয়ে শয়ে মানুষ ডেঙ্গির বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। পরিসংখ্যান অনুযায়ী, শুধু গত এক সপ্তাহেই ডেঙ্গির উপসর্গ নিয়ে প্রায় ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সরকারি হিসাব বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৭। চলতি বছরের একই সময়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭-এ। অর্থাৎ আক্রান্তের সংখ্যা কমেছে ঠিকই, কিন্তু কমার হার নিয়ে উদ্বেগ রয়েছে।

সাধারণত প্রতিবছর আগের বছরের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে থাকে। কিন্তু চলতি বছরে সেই পতন মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। ফলে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্ষার সময়ে জমা জল এবং মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ ডেঙ্গির সংক্রমণ বাড়াতে পারে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা-সহ ডেঙ্গির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বাড়ি ও আশপাশে জল জমতে না দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top