নেপালের বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার ১০৮ ভারতীয়, এখনও নিখোঁজ ২৭৫

নেপালের বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার ১০৮ ভারতীয়, এখনও নিখোঁজ ২৭৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: নেপালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এর মধ্যেই শনিবার বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, নেপালের বিপর্যস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ২৭৫ জন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করেছেন। তাঁর দেওয়া রিপোর্ট অনুযায়ী, আরও ৫০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। বিপর্যয়ের তিন দিন পরেও নিখোঁজ ভারতীয়দের সন্ধানে উদ্ধার ও যোগাযোগের কাজ চলছে।

এদিকে তিব্বত সীমান্ত দিয়ে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন ৫৯৮ জন ভারতীয় নাগরিক। স্থানীয় প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে এখনও চিনে প্রায় ৯০০ জন ভারতীয় আটকে রয়েছেন। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সরাসরি এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁদের দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top