নিজস্ব সংবাদদাতা,চোপড়া, ২০ শে এপ্রিল : ৮০ বছরের বৃদ্ধকেও ছাড়লো না ভোটের হিংসা। চোপড়া থাকলো চোপড়াতেই। ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত চোপড়ায়। ৮০ বছরের বৃদ্ধ কংগ্রেস সমর্থক কে ঠেঙ্গালো তৃণমুল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা। পড়ন্ত বিকেলে সবকিছু ঘটলো কোটগছ বাজারের মধ্যেই।
পালটা হামলা চললো তৃনমুল কংগ্রস এর গ্রাম পঞ্চায়েত সদস্য মহাঃ হালিমুদ্দিনের বাড়িতে। শুক্রবার রাতেই হামলা চালালো কংগ্রেস দল আশ্রিত দুস্কৃতীরা বলে অভিযোগ। আহত বৃদ্ধ মহাঃ জমিরুদ্দিন কে ভর্ত্তি করা হয়েছে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
অভিযোগ শুক্রবার সন্ধ্যায় মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মানিক গ্রামের বাসিন্দা বছর ৮০ এর বৃদ্ধ মহাঃ জমিরুদ্দিন স্থানীয় কোটগছ বাজারে বাজার করতে গেলে আচমকা জনা দশেক তৃণমুলী দুস্কৃতী বৃদ্ধের ওপর চড়াও হয়। জমিরুদ্দিন এর পরিবার এলাকার দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক বলেই পরিচিত ও জনপ্রিয়। বৃদ্ধ মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছুটে আসে স্থানীয় মানুষজন। পালিয়ে যায় দুস্কৃতীরা। আহত জমিরুদ্দিন কে দ্রুত দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ এরপরেই তৃণমুল কংগ্রস দলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দা ও কংগ্রস কর্মীরা। অভিযোগ মহা হালিমুদ্দিনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। লুটপাট চালানোর অভিযোগ উঠছে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়িতে।
ঘটনাস্থলে ছুটে গেছে চোপড়া থানার পুলিশ বাহিনী। উত্তেজনা বাড়ছে এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী।
৮০ বছরের বৃদ্ধকেও ছাড়লো না ভোটের হিংসা
৮০ বছরের বৃদ্ধকেও ছাড়লো না ভোটের হিংসা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















