অন্ধকার চিরে মহাকাশে ভারতের নতুন সাফল্য! সফল উৎক্ষেপণ GSLV-F17-এর, নির্ধারিত কক্ষপথে EOS-05

অন্ধকার চিরে মহাকাশে ভারতের নতুন সাফল্য! সফল উৎক্ষেপণ GSLV-F17-এর, নির্ধারিত কক্ষপথে EOS-05

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


আন্তর্জাতিকতৈরি হল নতুন ইতিহাস। অন্ধকারের বুক চিরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে সফল উৎক্ষেপণ হল ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইট (পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ) EOS-05 বহনকারী GSLV-F17 রকেটের। ভারতীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে আকাশে পাড়ি দেয় রকেটটি। উৎক্ষেপণের পর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী EOS-05-কে সফলভাবে তার কাঙ্ক্ষিত ‘সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট’-এ স্থাপন করা হয়।

সাফল্যের পর ইসরো প্রধান ড. ভি. নারায়ণন বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জিএসএলভি-এফ১৭ রকেটটি অত্যাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা জিও-ইমেজিং স্যাটেলাইট ‘ইওএস-০৫’-কে সফলভাবে এবং নিখুঁতভাবে তার কাঙ্ক্ষিত কক্ষপথে স্থাপন করেছে।” মিশন ডিরেক্টর থমাস কুরিয়ান জানান, GSLV-এর মাধ্যমে GTO বা সাব-GTO কক্ষপথে পাঠানো এটিই এখনও পর্যন্ত সবচেয়ে ভারী স্যাটেলাইট।

থমাস কুরিয়ানের কথায়, “এটি আমাদের সবার জন্যই অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত। জিএসএলভি তার ১৯তম মিশন সফলভাবে সম্পন্ন করল।” তাঁর দাবি, EOS-05 একটি অনন্য গঠনের আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার প্রায় ‘রিয়েল-টাইম’ বা তাৎক্ষণিক ছবি তোলার সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, উৎক্ষেপণের প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটের হলেও এই সাফল্যের নেপথ্যে রয়েছে মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top