বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে পাঞ্জাব সরকার! ১৫ দিনের মধ্যে ১৪,১৯১ কোটি টাকা মেটানোর নির্দেশ ঘিরে তুঙ্গে চর্চা

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে পাঞ্জাব সরকার! ১৫ দিনের মধ্যে ১৪,১৯১ কোটি টাকা মেটানোর নির্দেশ ঘিরে তুঙ্গে চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বাংলার পাশাপাশি ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা নিয়ে এবার চর্চা বাড়ছে পাঞ্জাবেও। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ ও ডিআর (Dearness Relief) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পাঞ্জাব সরকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আপিল করেছে রাজ্য। পাল্টা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন সরকারি কর্মচারীরাও।

পাঞ্জাবের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সরকারের করা আপিলগুলি খারিজ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বকেয়া পরিশোধের নির্দেশ বহাল রাখে আদালত।

হাইকোর্টের এই নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গিয়েছে পাঞ্জাব সরকার। রাজ্যের দাবি, মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ১৪,১৯১ কোটি টাকার বকেয়া পরিশোধের নির্দেশ বাস্তবে এবং সাংবিধানিকভাবে কার্যকর করা সম্ভব নয়। সেই যুক্তিতেই সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এর আগে মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পূর্ববর্তী নির্দেশ বহাল রেখে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিল। সেই রায়ের পর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ায় বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই আরও জটিল হয়ে উঠল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top