রাজ্য – ফারাক্কায় ভূমিধসের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হওয়ায় যাত্রীদের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেই লক্ষ্যে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হল। গণপরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আজ সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই অতিরিক্ত বাস পরিষেবা শুরু হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ট্রেন চলাচলে বিঘ্নের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। সেই ভোগান্তি কমাতেই শিলিগুড়ি থেকে অতিরিক্ত বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
শংকর ঘোষের উদ্যোগে চালু হওয়া এই অতিরিক্ত পরিষেবার মাধ্যমে ফারাক্কার ভূমিধসের জেরে তৈরি পরিবহণ সমস্যায় যাত্রীদের কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহণ পরিষেবা সচল রাখার উপরই জোর দেওয়া হচ্ছে।




















