সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় নিম্নচাপ! মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতাতেও দুর্যোগের সম্ভাবনা

সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় নিম্নচাপ! মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতাতেও দুর্যোগের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নতুন সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় নিম্নচাপ। তার সঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে আকাশ কিছুটা পরিষ্কার হলেও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। পাশাপাশি গুজরাটের দক্ষিণাংশ থেকে বাংলাদেশের উত্তরাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এই দুই আবহাওয়াব্যবস্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

এই আবহাওয়ার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে সপ্তাহের শুরুতেই ফের বদলে যাওয়া আবহাওয়ার পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top