মোবাইলে নেট না থাকলেও এবার UPI পেমেন্ট! RBI আনল ‘UPI Pay and Tap’, শুধু ফোন ট্যাপ করেই মিটবে বিল

মোবাইলে নেট না থাকলেও এবার UPI পেমেন্ট! RBI আনল ‘UPI Pay and Tap’, শুধু ফোন ট্যাপ করেই মিটবে বিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – মোবাইলে ইন্টারনেট নেই বা নেটওয়ার্কের সমস্যায় আটকে যাচ্ছে UPI পেমেন্ট—এমন সমস্যার এবার সমাধান হতে চলেছে। ডিজিটাল লেনদেন আরও সহজ করতে ‘UPI Pay and Tap’ নামে নতুন পরিষেবা চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। এর মাধ্যমে NFC-সাপোর্টেড স্মার্টফোন ব্যবহার করে NFC-যুক্ত POS মেশিনে ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।

১০ সেপ্টেম্বর নতুন পরিষেবাটির ঘোষণা করেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা ও সহায়তা বাড়ানোর লক্ষ্যেই দুটি নতুন পরিষেবা চালুর কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি ‘UPI Pay and Tap’ এবং অন্যটি AI-চালিত ‘MyUPI’।

‘UPI Pay and Tap’-এর ক্ষেত্রে ফোন আনলক করে NFC-যুক্ত POS মেশিনের কাছে স্মার্টফোনটি ট্যাপ করলেই পেমেন্টের প্রক্রিয়া শুরু হবে। ফলে লেনদেনের সময় গ্রাহকের ফোনে মোবাইল ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক হবে না। তবে এর অর্থ এই নয় যে ইন্টারনেট ছাড়াই সব জায়গায় UPI পেমেন্ট করা যাবে।

আসলে লেনদেন সম্পন্ন করার জন্য গ্রাহকের ফোনে ইন্টারনেট না থাকলেও যে POS মেশিনে পেমেন্ট করা হচ্ছে, সেটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সেই সংযোগের মাধ্যমেই লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে নেট সমস্যার কারণে UPI পেমেন্ট আটকে যাওয়ার ক্ষেত্রে এই পরিষেবা গ্রাহকদের জন্য নতুন সুবিধা এনে দিতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top