দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক হচ্ছে আধার! NRI-দের জন্য পরিষেবা সহজ করতে বড় পরিকল্পনা UIDAI-এর

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক হচ্ছে আধার! NRI-দের জন্য পরিষেবা সহজ করতে বড় পরিকল্পনা UIDAI-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: আধার ব্যবস্থাকে এবার দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। বিশেষ করে অনাবাসী ভারতীয় বা NRI-দের কাছে আধারের পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। UIDAI-এর সিইও সৌরভ বিজয় জানিয়েছেন, আধারের পরিকাঠামোকে আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করে তুলতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর আলোচনায় আধার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান UIDAI-এর সিইও। তাঁর বক্তব্য, আধারকে আন্তর্জাতিক স্তরে ব্যবহারের উপযোগী করে তোলার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থার সঙ্গে এর সংযোগ আরও সহজ করার বিষয়ে কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি ‘প্রুফ অব কনসেপ্ট’ বা POC নিয়েও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আধারের আন্তর্জাতিক ব্যবহারের ক্ষেত্রে আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সৌরভ বিজয়। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের জন্য আধারের সুবিধা আরও সহজলভ্য করার নীতি তৈরির দিকে নজর রয়েছে UIDAI-এর। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপের ফলে বিদেশে থাকা ভারতীয়দের জন্য পরিষেবা গ্রহণের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি ভারতে বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী, বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা NRI-দের আধারের জন্য আবেদন করতে ভারতে টানা ১৮২ দিন বসবাসের শর্ত পূরণ করতে হয় না। অর্থাৎ, তাঁরা ভারতে আসার পরই আধারের জন্য আবেদন করতে পারেন। এবার আন্তর্জাতিক স্তরে আধারের পরিকাঠামো আরও সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রবাসী ভারতীয়দের জন্য এই পরিষেবা ব্যবহারের পরিসর আরও বাড়তে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top