মঞ্চে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার, দমদমে শুরু ‘কেশরী হত্যা?’ নাটকের মহড়া

মঞ্চে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার, দমদমে শুরু ‘কেশরী হত্যা?’ নাটকের মহড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



স্থান: দমদম, কলকাতা

রাজনীতির ময়দান থেকে এবার মঞ্চনাটকে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ‘রঙ্গ অপেরা’ দলের নতুন নাটক ‘কেশরী হত্যা?’-তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শুক্রবার থেকে দমদম রবীন্দ্র ভবনে শুরু হয়েছে নাটকটির মহড়া।

‘কেশরী হত্যা?’ নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ভূমিকায় অভিনয় করবেন নাটকটির পরিচালক অধিকারী কৌশিক স্বয়ং। ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের নির্দিষ্ট কিছু অধ্যায়কে কেন্দ্র করেই নাটকের কাহিনি সাজানো হয়েছে।

কেন সুকান্ত মজুমদারকে অভিনয়ের জন্য বেছে নেওয়া হল? এই প্রশ্নের উত্তরে পরিচালক অধিকারী কৌশিক জানান, বাঙালি শিক্ষিত ও সংস্কৃতিবান মানুষকে পছন্দ করেন। তাঁর মতে, সুকান্ত মজুমদারের নাটকের প্রতি আগ্রহ রয়েছে। সেই কারণেই তাঁকে নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে সম্মতি জানান কেন্দ্রীয় মন্ত্রী।

প্রথম দিনের মহড়ায় সুকান্ত মজুমদারের অভিনয় কেমন ছিল? এ প্রসঙ্গে পরিচালক অধিকারী কৌশিকের দাবি, পেশাদার অভিনেতাদের সঙ্গে তাল মিলিয়েই অভিনয় করছেন সুকান্ত। তাঁর কথায়, “অসাধারণ। আমরা যাঁরা পেশাদার অভিনেতা, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সুকান্ত মজুমদার অভিনয় করছেন। দর্শক দক্ষ অভিনেতা সুকান্তবাবুকে দেখতে পাবেন।”

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই মঞ্চে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন সুকান্ত মজুমদার। নাটকটির বিষয়বস্তু, ঐতিহাসিক চরিত্রের উপস্থাপনা এবং কেন্দ্রীয় মন্ত্রীর অভিনয়—সব মিলিয়ে ‘কেশরী হত্যা?’ ঘিরে নাট্যপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top