হাওড়া স্টেশনে যুবকের ব্যাগ থেকে উদ্ধার ১০.৫ কেজি রুপোর সামগ্রী, বাজারমূল্য ২৩ লক্ষেরও বেশি

হাওড়া স্টেশনে যুবকের ব্যাগ থেকে উদ্ধার ১০.৫ কেজি রুপোর সামগ্রী, বাজারমূল্য ২৩ লক্ষেরও বেশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



স্থান: হাওড়া, পশ্চিমবঙ্গ

কাঁধে বড় ব্যাগ নিয়ে হাওড়া স্টেশন চত্বরে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন এক যুবক। তাঁকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) জওয়ানদের। এরপরই ওই যুবকের ব্যাগে তল্লাশি চালান তাঁরা। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ জওয়ানদের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ রুপোর সামগ্রী। উদ্ধার হওয়া রুপোর থালা, বাটি ও প্রদীপের মোট ওজন প্রায় সাড়ে ১০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রুপোর সামগ্রীগুলির বৈধ নথি দেখাতে পারেননি ওই যুবক। এরপরই তাঁকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া রুপোর সামগ্রী এবং আটক যাত্রীকে আয়কর বিভাগের হাতে তুলে দেন আরপিএফ জওয়ানরা।

সূত্রের খবর, আটক যুবকের নাম বিবেক কুমার সাউ। তাঁর বয়স ২৮ বছর এবং বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। গতকাল তিনি হাওড়া স্টেশনের পুরনো ডিআরএম বিল্ডিংয়ের সামনে আসেন। হাওড়া-রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেসে চেপে তাঁর ঝাড়খণ্ডে যাওয়ার কথা ছিল। সেই সময় তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। এরপর তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো রুপোর থালা, বাটি ও প্রদীপ।

এত বিপুল পরিমাণ রুপোর সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনও কর ফাঁকি বা অন্য অনিয়মের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top