গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার প্রস্তাব! কেন্দ্রকে চিঠি রাজ্যের, নভেম্বর থেকেই নতুন মজুরির ঘোষণা

গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার প্রস্তাব! কেন্দ্রকে চিঠি রাজ্যের, নভেম্বর থেকেই নতুন মজুরির ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

বাংলায় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে দৈনিক মজুরি বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। VB-G RAM G প্রকল্পে গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। অর্থাৎ, প্রায় ৩৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নভেম্বর মাস থেকেই নতুন হারে মজুরি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি দিয়েছেন তিনি। বাংলায় প্রকল্পের আওতায় কর্মরত গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নভেম্বর মাস থেকেই নতুন মজুরি কার্যকরের কথাও জানান মুখ্যমন্ত্রী।

কেন মজুরি বাড়ানোর প্রস্তাব?

গত ১ জুলাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে নতুন দৈনিক মজুরির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, বাংলায় এই প্রকল্পের শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারিত হয়েছিল ৩০০ টাকা। তবে কয়েকটি রাজ্যে দৈনিক মজুরি ৪০০ টাকার বেশি রাখা হয়েছে।

তালিকা অনুযায়ী, কেরলে দৈনিক মজুরি ৪০১ টাকা, গোয়ায় ৪০৬ টাকা এবং হরিয়ানায় ৪০৯ টাকা। এই রাজ্যগুলির মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাংলায় ৪০৭ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কর্মদিবস বাড়ানোরও পরিকল্পনা

প্রকল্পের আওতায় বাংলায় বর্তমানে প্রায় ১০ লক্ষ কর্মদিবস তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে কেন্দ্রের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এই সংখ্যা বাড়িয়ে ২২ কোটি কর্মদিবসে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে বাংলায় একশো দিনের কাজের মেয়াদ বাড়িয়ে ১২৫ দিন করার কথা জানানো হয়েছিল। এবার দৈনিক মজুরি বৃদ্ধির প্রস্তাব ঘিরে গ্রামীণ শ্রমিকদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় কি না এবং নতুন মজুরি কার্যকরের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top