Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্রহ্মপুত্রের উপর ৬০ হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প! চিনের নির্মাণকাজের ছবি প্রকাশ্যে

আন্তর্জাতিক —

দ্রুতগতিতে এগোচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর চিনের প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ। ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের পরিকাঠামো নির্মাণের একাধিক ছবি সামনে এসেছে। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ইয়ারলুং সাংপো নদীর উপর বিভিন্ন এলাকায় নতুন রাস্তা তৈরি, জনবসতি সরানো এবং সুড়ঙ্গ নির্মাণ-সহ একাধিক পরিকাঠামোগত কাজ চলছে।

আইআইটি দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফারের অধীনস্থ সংস্থা ‘আর্থসেন্স ল্যাবস’-এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র ওপারে চিনের মেদোগ কাউন্টির কাছে প্রস্তাবিত মূল বাঁধের এলাকায় ২০২৫ সালের জুলাই পর্যন্ত জনবসতি ও কৃষিজমি ছিল। কিন্তু ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজের জন্য সেখানকার বেশ কিছু জনবসতি সরিয়ে ফেলা হয়। পাশাপাশি শুরু হয় মাটি কাটার কাজ।

শুধু মূল বাঁধের এলাকাতেই নয়, নদীর উত্তর তীরবর্তী অঞ্চলগুলিতেও পরিকাঠামো নির্মাণের কাজের চিহ্ন মিলেছে। সেখানে নতুন রাস্তা, অস্থায়ী আবাসন এবং অফিস তৈরি হতে দেখা গিয়েছে উপগ্রহ চিত্রে। পাশাপাশি নদীর গতিপথ ঘোরানোর প্রাথমিক প্রচেষ্টার ইঙ্গিতও পাওয়া গিয়েছে বলে গবেষণায় দাবি করা হয়েছে।

ব্রহ্মপুত্রের উপর চিনের এই বিপুল ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে তাই নতুন করে নজর পড়েছে নির্মাণকাজের অগ্রগতির দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top