কলকাতায় চাকরির সুযোগ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, শূন্যপদ ২

কলকাতায় চাকরির সুযোগ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, শূন্যপদ ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: খোদ কলকাতাতেই শিক্ষকতার চাকরির সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (ইন্টারন্যাশনাল রিলেশনস) বিভাগে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা রাজ্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতামান থাকতে হবে।

এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও বিষয়ে বিশেষায়িত জ্ঞান বা স্পেশালাইজেশন বাধ্যতামূলক করা হয়নি। তবে আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত, আবেদন পদ্ধতি এবং অন্যান্য তথ্য জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top