নিজস্ব সংবাদদাতা,আসানসোল,১৭ ই আগস্ট :জামুড়িয়ার বোগড়ার নিউ সাতগ্রাম কোলিয়ারিতে স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে রক্তদান শিবিরের ,বৃক্ষরোপন সহ একাধিক কর্মসূচি। উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডিপি সিং। এইখানে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন পুলিশ কমিশনার ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক স্বরাজ দত্ত ,জামুরিয়া থানার ওসি সুব্রত ঘোষ প্রমুখ ।এই সভা মঞ্চ থেকে সকল মানুষকে গাছ লাগিয়ে সমাজকে বাঁচানোর অনুরোধ জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডিপি সিং। এই অনুষ্ঠানের পর তিনি স্বামী বিবেকানন্দ এর মূর্তির পাশে একটা গাছ লাগান




















