মেদিনীপুর শহরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

মেদিনীপুর শহরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৭ ই আগস্ট : মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের কালগাং এলাকাতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় সুত্রে খবর, অই এলাকার এক বাড়িতে ভাড়ায় ছিল অভিষেক কর নামের এক ব্যাক্তি। দীর্ঘ প্রায় আট মাস মত ভাড়া থাকেন তিনি। গতকাল রাতের পর বাড়ি থেকে আর বেরোন নি এই ব্যাক্তি।

ভেতর থেকে ছিটকানি লাগানো থাকায় এবং ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির মালিক কোতোয়ালি থানায় ফোন করেন। এরপর পুলিশ গিয়ে তার বাড়ির ছিটকানি ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। নাক কাটা রক্তাক্ত অবস্থায় পুলিশ এই যুবককে উদ্ধার করে। পাশাপাশি বাড়ির আসবাবপত্রের উপর এক মহিলার নাম ও নাম্বার লেখা রয়েছে। প্রনয় ঘটিত কেশ বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top