প্রকাশ্যে দুষ্কৃতী তান্ডব, উত্তেজনা গোবরডাঙ্গা এলাকায়।

প্রকাশ্যে দুষ্কৃতী তান্ডব, উত্তেজনা গোবরডাঙ্গা এলাকায়।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৪ই অক্টোবর:ফের গোবরডাঙাতে দুষ্কৃতী তান্ডবের চিত্র। প্রকাশ্যে দিনের আলোয় গুলি চালানোর অভিযোগ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। গোবরডাঙ্গার বাদে খাটুরা এলাকায় বাইকে চেপে এসে অন্যএক বাইক আরোহীকে মারধোর করে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে কিছু অজানা অচেনা যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা জায়নি। এর পেছনে কি কোনও রাজনৈতিক কারণ লুকিয়ে আছে তার তদন্ত করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top