
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,২০ জুন:-▪ কুলপি গ্রামীণ হাসপাতাল সরকারি কর্মী সহ ব্যবসায়ী করোনা পজেটিভ, হাসপাতাল বন্ধ, বন্ধ বাজার।কুলপি গ্রামীণ হাসপাতালে সরকারি কর্মচারী বন কুমার হালদার ও কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য অর্পণ বৈদ্য করোনা পজেটিভ শুক্রবার রাতে রিপোর্ট আসায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে l রাতেই কুলপি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুজনকে কলকাতাতে করেনটিন সেন্টারে পাঠিয়েছে l সূত্রের খবর, কুলপি গ্রামীণ হাসপাতালে সরকারি কর্মচারীর সাথে ছিলেন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পলাশ হালদার l তাকেও করেনটিন রাখা হয়েছে l ওই সরকারি কর্মচারী আরো যেখানে যেখানে গিয়েছিলেন সেগুলো বিশেষ নজর রাখার জন্য পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর নজরদারি শুরু করেছে l কুলপি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে পূর্নেন্দু হালদার ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ই জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন l ফলে স্থানীয় বাসিন্দাদের চরম সমস্যার মধ্যেও পড়তে হবে l পাশাপাশি চাপ বাড়বে করঞ্জলি, নিশ্চিন্তপুর, শ্যামবসুরচক বাজার ও হাট গুলিতে। কুলপি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, যে দুজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে l তাদের পরিবারের প্রতি স্বাস্থ্য দপ্তর নজরদারি চালাবে।


















