প্রদর্শিত হচ্ছে মুর্শিদাবাদ বইমেলা 

প্রদর্শিত হচ্ছে মুর্শিদাবাদ বইমেলা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি ২০২১: প্রতি বছরের মতো এবারও মুর্শিদাবাদ জেলায় বইমেলা প্রদর্শিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের অন্যান্য জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক, পাক্ষিক সংবাদপত্রগুলি।

সাংবাদিক, সংবাদপত্র এবং সম্পাদকদের নিজস্ব সংগঠন “ওয়েস্টবেঙ্গল স্মল নিউজ পেপার্স এডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর উদ্যোগে স্টল নম্বর ৬৯ (গেট দিয়ে ঢুকে ডানদিকে) চলছে এই প্রদর্শনী। এবার এই প্রদর্শনী শুরু হয়েছে গত ১১ জানুয়ারি ২০২১। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মুর্শিদাবাদ জেলা থেকে প্রকাশিত সমস্ত ক্ষুদ্র সংবাদপত্রগুলো রয়েছে স্টলে এবং এই সংবাদগুলোর প্রচার ও প্রসারের জন্যই প্রতি বছরের মতো এবারও এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানান “ওয়েস্টবেঙ্গল স্মল নিউজ পেপার্স এডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক কুশলকুমার বাগচী।

আরও পড়ুন…ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ভ্যাকসিনেশন অনুষ্ঠানের উদ্ধবোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top