নিজস্ব সংবাদদাতা ১৮ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার স্মরণীয় এলাকার ঘটনা। গোপালপুর থেকে টাকিতে পিকনিক করতে আসা ১০৭ গাড়িটি গতকাল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ টাকি থেকে পিকনিক করে ফেরার পথে প্রথমে সরনিয়া এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বছর তিরিশের আরব আলি মোল্লাকে সজোরে ধাক্কা মারে তার পা ভেঙে যায়।
তারপর সপ্তম শ্রেণীর ছাত্র মাহবুদল হাসানকে ধাক্কা মারে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তারপর টাকি রোডের ধারে সাকচুড়া বাজার এলাকায় দোকান ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত এক দোকানে ঢুকে পড়ে ।রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়, এই ঘটনায় ছাত্রসহ জখম হয়েছে সাতজন। তাড়া করে ঘাতক গাড়িটিকে আটকায় স্থানীয় বাসিন্দারা। পিকনিকে আশা যুবকরা সবাই পালিয়ে যায়, মোট সাতজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে তাঁদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বসিরহাট ও হাসনাবাদ থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে,ওই গাড়ির চালক পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান ঐ গাড়িচালক মদ্যপ অবস্থায় থাকার জন্য কি এই দুর্ঘটনা? না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।চালক ও গাড়িতে থাকা পিকনিকের যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বসিরহাট ও হাসনাবাদ থানার পুলিশ।এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন…পার্থর বাঁশির সুরে মেতে উঠেছে শাল কুলিক অরন্যের পিয়াল,মহুয়া এবং পাখিরা


















