ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কিছু দোকান

ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কিছু দোকান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান ও দোকানে থাকা পণ্যসামগ্রী৷ সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ইসলামপুর থানা সংলগ্ন এলাকায়।

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রনে আনে৷ ঘটনাস্থলে ছুটে আসেন থানায় থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ কি কারনে ভয়াবহ এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার ভোর তিনটে নাগাদ আচমকাই ইসলামপুর শহরের থানার সামনে থাকা কয়েকটি দোকানে আগুন দেখতে পান থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ তাঁরাই দ্রুত খবর দেন ইসলামপুর দমকলবাহিনীকে। মূহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। সাত-আটটি দোকান ও দোকানে থাকা পণ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার দোকানদার ব্যাবসায়ীদের প্রচুর টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কিভাবে কোন দোকান থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ ও দমকলবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আরও পড়ুন….টাকি রোডে পথচারী কে ধাক্কা, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বহু দোকানে, ছাত্র সহ জখম ৭

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top