করোনা আবহে সতর্কতায় ভোট গণনার কাজ শুরু হলো উত্তর দিনাজপুরে

করোনা আবহে সতর্কতায় ভোট গণনার কাজ শুরু হলো উত্তর দিনাজপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ রা মে ২০২১:করোনা আবহের মধ্যেই অত্যন্ত সতর্কতামূলক ব্যাবস্থা এবং নিরাপত্তার মাধ্যমে ২০২১ বিধানসভা নির্বাচনের ভোট গননার কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলাতেও। জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ১০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারনের ফলাফল ঘোষিত হবে আজ।

২৮ চোপড়া, ২৯ ইসলামপুর, ৩০ গোয়ালপোখর এবং ৩১ চাকুলিয়া বিধানসভার ভোট গননা চলছে ইসলামপুর কলেজে। আর ৩২ করনদিঘী, ৩৩ হেমতাবাদ, ৩৪ কালিয়াগঞ্জ, ৩৫ রায়গঞ্জ এবং ৩৪ ইটাহার বিধানসভা কেন্দ্রের ভোট গননা শুরু হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ২ টি করে কাউন্টিং হল এবং প্রত্যেক কাউন্টিং হলে রয়েছে ১৪ টি করে টেবিল। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে ২০ থেকে ২৯ রাউন্ড গননা হবে। উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা এবারের নির্বাচনে গড় ভোট পড়েছে ৮০ শতাংশ। ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা তৃনমূল কংগ্রেসের দখলে ছিল, ১ টি কংগ্রেসের, ১ টি সিপিআইএম এর এবং ১ টি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। বিজেপির একটিও আসন এ জেলায় ছিলনা। কিন্তু ২০১৯ সালে ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। এখন দেখার এবারের ২০২১ সালের নির্বাচনে তৃনমূল কংগ্রেস কতগুলো আসন ধরে রাখতে পারে আর সদ্য সংগঠনের শক্তি বৃদ্ধি করা বিজেপি জেলায় খাতা খুলতে পারে কিনা।

আরও পড়ুন…চারটি বিধানসভা কেন্দ্রেরই গণনা হচ্ছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top