আরজি কর কাণ্ডের দুই বছর, রাজ্যজুড়ে ২ মিনিট নীরবতা পালন

আরজি কর কাণ্ডের দুই বছর, রাজ্যজুড়ে ২ মিনিট নীরবতা পালন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ২০২৪ সালের ৯ আগস্টের সেই ঘটনার স্মৃতি এখনও তাজা অনেকের মনে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে যে ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ উঠেছিল, তার দুই বছর পূর্তিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নির্যাতিতাকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হবে। একই দিনে পানিহাটিতে আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত রাজ্যের অধীনস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালন করা হবে। আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি স্তরে এই ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও নির্যাতিতার স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরজি করের নির্যাতিতার নামে গঠিত একটি ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে নির্যাতিতার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন।

নির্যাতিতার মা, যিনি পানিহাটির বিধায়ক, তিনিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। একই মঞ্চ থেকে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা দেওয়া হতে পারে। আরজি কর কাণ্ডের দুই বছর পূর্তিতে রাজ্যজুড়ে এই স্মরণ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top