ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা

ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসকে সংগঠনের সমস্ত পদ থেকে সরিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে ইসকনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে তিনি আর ইসকনের কোনও প্রশাসনিক বা সাংগঠনিক দায়িত্বে থাকছেন না।

এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশের মতে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। যদিও এই বিষয়টিকে সিদ্ধান্তের কারণ হিসেবে মানতে নারাজ রাধারমণ দাস।

রাধারমণ দাসের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় প্রকাশ্যে সরব হওয়া এবং বিজেপি নেত্রী মানেকা গান্ধীর সঙ্গে তাঁর প্রকাশ্য মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেছেন, এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে গোরক্ষা সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছিলেন রাধারমণ দাস।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাধারমণ দাস জানিয়েছেন, ইসকনের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। তিনি লিখেছেন, তাঁকে সংগঠনের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে ইসকন সংক্রান্ত কোনও বিষয়ে তিনি আর কোনও বিবৃতি দিতে পারবেন না। পাশাপাশি তিনি ইসকনের ভবিষ্যৎ সাফল্য ও উন্নতি কামনা করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top