জন্মদিনের উপহার উচ্ছেদ হওয়া হকারদের জন্য দান, খুদে অদ্ভিতার উদ্যোগে প্রশংসা

জন্মদিনের উপহার উচ্ছেদ হওয়া হকারদের জন্য দান, খুদে অদ্ভিতার উদ্যোগে প্রশংসা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মাত্র দুই বছর বয়সেই সমাজসেবার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল উত্তর কলকাতার বাগবাজারের বাসিন্দা অদ্ভিতা মুখোপাধ্যায়। নিজের জন্মদিনে পাওয়া সমস্ত অর্থ উচ্ছেদ হওয়া হকারদের সহায়তার জন্য দান করেছে সে। শুক্রবার মায়ের সঙ্গে সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দপ্তরে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে অদ্ভিতা দুই বছরে পা দেয়। জন্মদিনে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া নগদ অর্থ পরিবারের সিদ্ধান্তে হকারদের সাহায্যের উদ্দেশ্যে সিপিএমের ত্রাণ তহবিলে দেওয়া হয়। অদ্ভিতার বাবা-মা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁদের উদ্যোগেই এই দানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অদ্ভিতার মা জানান, আগে থেকেই সময় নিয়ে তাঁরা মুজাফ্ফর আহমেদ ভবনে যান। সেখানে বিমান বসু ছোট্ট অদ্ভিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাকে একটি চকোলেট উপহার দেন। পাশাপাশি তিনি শিশুটিকে আশীর্বাদ করে মন দিয়ে পড়াশোনা করার পরামর্শও দেন।

অদ্ভিতার পরিবারের বক্তব্য, এটি কোনও রাজনৈতিক প্রচার নয়, বরং বিশেষ দিনে সমাজের প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস। তাঁদের আশা, এই সামান্য অর্থও উচ্ছেদ হওয়া হকারদের সহায়তায় কিছুটা কাজে লাগবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top