একুশে জুলাইয়ে তৃণমূলের দুই ছবি! নতুন পোস্টারে উধাও অভিষেক, জোর রাজনৈতিক জল্পনা

একুশে জুলাইয়ে তৃণমূলের দুই ছবি! নতুন পোস্টারে উধাও অভিষেক, জোর রাজনৈতিক জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – একুশে জুলাইকে ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। একই দিনে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবিরের সমাবেশের প্রস্তুতির মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন পোস্টার। বুধবার কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর কালীঘাট তৃণমূল তাদের একুশে জুলাইয়ের সভার নতুন পোস্টার প্রকাশ করে, যা সমাজমাধ্যমে শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই পোস্টারেই নজর কেড়েছে একটি বড় পরিবর্তন।

নতুন পোস্টারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে। সেখানে আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পোস্টারে লেখা রয়েছে, ‘বিড়লা প্ল্যানেটোরিয়াম চলুন’। পাশাপাশি প্রকাশিত বক্তা তালিকাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা।

উল্লেখ্য, মাত্র তিন দিন আগে, রবিবার তৃণমূলের তরফে প্রকাশিত প্রথম পোস্টারে লেখা ছিল ‘কলকাতা চলো’। সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। তখনও সমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তা থাকায় নির্দিষ্ট ভেন্যুর উল্লেখ করা হয়নি।

কিন্তু হাইকোর্টের অনুমতির পর সমাবেশের স্থান চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশিত নতুন পোস্টার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ পড়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই পরিবর্তনের তাৎপর্য নিয়ে আগামী দিনে আরও জল্পনা বাড়তে পারে। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top