স্বামীর কাছে খোরপোশ চেয়ে মামলা, গোপন করেছিলেন বেঙ্গালুরুতে চাকরির তথ্য! স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা হাই কোর্টের

স্বামীর কাছে খোরপোশ চেয়ে মামলা, গোপন করেছিলেন বেঙ্গালুরুতে চাকরির তথ্য! স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা হাই কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

স্বামীর কাছে খোরপোশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। দাবি করেছিলেন, তাঁর কোনও উপার্জন নেই এবং আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল তিনি। কিন্তু সেই সময় বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় চাকরি করার তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানার পর এবার বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। স্ত্রীকে আর কোনও খোরপোশ দিতে হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি, নিজের প্রকৃত আয়ের তথ্য গোপন করে আদালতকে বিভ্রান্ত করার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, ওই মহিলার শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। তা সত্ত্বেও নিজের প্রকৃত উপার্জনের তথ্য হলফনামায় উল্লেখ করেননি তিনি। ইচ্ছাকৃতভাবে আয় গোপন করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন বিচারপতি।

মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশের দাবি

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ২০২২ সালের ৫ এপ্রিল স্বামীর কাছে খোরপোশ চেয়ে আলিপুর আদালতে মামলা করেন স্ত্রী। সেখানে তিনি দাবি করেন, তাঁর কোনও উপার্জন নেই এবং আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল। সেই সঙ্গে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশের দাবি জানান।

এরপর ২০২৪ সালে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।

মামলার শুনানিতে স্ত্রীর প্রকৃত কর্মসংস্থান ও উপার্জনের তথ্য সামনে আসার পর বিষয়টি নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবি খারিজ করে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top