কালিম্পংয়ের পানীয় জলের সঙ্কট মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, বদলানো হবে কয়েক দশক পুরনো পাইপলাইন

কালিম্পংয়ের পানীয় জলের সঙ্কট মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, বদলানো হবে কয়েক দশক পুরনো পাইপলাইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কালিম্পং —

কালিম্পংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সঙ্কট মেটাতে পুরনো জল সরবরাহ পরিকাঠামো সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নোরা-ডেলো এবং রেলি-থুকচুক জল সরবরাহ পথে কয়েক দশক পুরনো পাইপলাইন বদলানো হবে। পাশাপাশি, অম্রুত ২.০ প্রকল্পের অধীনে সিভিল লেক-২ নির্মাণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার কালিম্পং পুরসভার পানীয় জল সরবরাহ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর এ কথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে বিশেষ বৈঠকের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী বুধবার প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকের পাশাপাশি বিভিন্ন জল সরবরাহ ব্যবস্থা ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনও করেন আধিকারিকরা।

বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব, জিটিএ-র প্রশাসক, কালিম্পংয়ের জেলাশাসক-সহ পদস্থ প্রশাসনিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

দীর্ঘদিনের জল সঙ্কট মোকাবিলায় পুরনো পাইপলাইন সংস্কার এবং নতুন পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক পর্যালোচনার পর এই উদ্যোগ বাস্তবায়িত হলে কালিম্পংয়ের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top