এক মাস ধরে নিখোঁজ স্ত্রী, দুই সন্তানের চোখে মায়ের অপেক্ষা! শর্মিষ্ঠাকে ফিরে পেতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ শুভ্রাংশু রায়

এক মাস ধরে নিখোঁজ স্ত্রী, দুই সন্তানের চোখে মায়ের অপেক্ষা! শর্মিষ্ঠাকে ফিরে পেতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ শুভ্রাংশু রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: মায়ের অপেক্ষায় দিন গুনছে দুই সন্তান। আর নিখোঁজ স্ত্রী শর্মিষ্ঠা রায় ভৌমিককে ফিরে পাওয়ার আশায় একের পর এক দরজায় ছুটছেন শুভ্রাংশু রায়। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য না মেলায় উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে পরিবারের।

স্ত্রীর সন্ধানে এবার কেন্দ্রীয় স্তরে সাহায্যের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শুভ্রাংশু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠাবেন তিনি। তাঁর আশা, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে নিখোঁজ শর্মিষ্ঠাকে খুঁজে বের করার ক্ষেত্রে আরও সক্রিয় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছেন শুভ্রাংশু। জানা গিয়েছে, ইতিমধ্যে দু’বার তাঁর সঙ্গে দেখা করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের মাধ্যমে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও তাঁকে আশ্বস্ত করা হয়েছে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও স্ত্রীর কোনও নির্দিষ্ট খোঁজ না মেলায় আর অপেক্ষা করতে চাইছেন না শুভ্রাংশু।

শুভ্রাংশুর কথায়, এক মাস ধরে স্ত্রীর কোনও সংবাদ না পাওয়ায় গোটা পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাই প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট সকলের কাছে চিঠি লিখে সাহায্যের আবেদন জানাবেন তিনি। দুই সন্তানের মাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন শুভ্রাংশু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top