কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে পুলিশের হেফাজত ভেঙে পালাল জেলবন্দি, তল্লাশিতে পুলিশ

কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে পুলিশের হেফাজত ভেঙে পালাল জেলবন্দি, তল্লাশিতে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া -নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য আনা এক জেলবন্দি আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু তার আগেই সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কীভাবে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও অভিযুক্ত পালাতে সক্ষম হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) মহাতাসিম আখতার এবং কল্যাণী থানার আইসি শিবরাম বর। তাঁরা গোটা ঘটনার তদন্ত শুরু করেন এবং নিরাপত্তার ক্ষেত্রে কোথায় গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

তদন্তের অংশ হিসেবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে অভিযুক্ত পুলিশের নজর এড়িয়ে পালাল এবং নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top