চোরবাগান পদপিষ্টের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য! ৩০টি সিসিটিভির মধ্যে ১৭টিই বন্ধ, এক্সিট গেটেও নজরদারির ঘাটতি

চোরবাগান পদপিষ্টের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য! ৩০টি সিসিটিভির মধ্যে ১৭টিই বন্ধ, এক্সিট গেটেও নজরদারির ঘাটতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মণ্ডপে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকারিতা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। কলকাতা পুলিশের তদন্তে জানা গিয়েছে, মণ্ডপে লাগানো মোট ৩০টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ১৭টিই চালু করা হয়নি। অর্থাৎ, ক্যামেরা লাগানো থাকলেও সেগুলির মাধ্যমে কোনও নজরদারি করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, মণ্ডপের এক্সিট গেটে থাকা তিনটি সিসিটিভি ক্যামেরার মধ্যে দু’টি বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ ফুটেজ সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, চোরবাগানের পদপিষ্টের ঘটনাটি প্রায় দুই থেকে তিন মিনিট ধরে চলেছিল। সেই সময়ের ঘটনাক্রম স্পষ্টভাবে বুঝতে একসঙ্গে চার থেকে পাঁচটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরপর চালিয়ে ফরেন্সিক বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ মিলিয়ে ঘটনার সময়, মণ্ডপের পরিস্থিতি এবং পদপিষ্ট হওয়ার ধারাবাহিকতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এক্সিট গেটের দু’টি ক্যামেরা বন্ধ, মিলছে না ফুটেজ

তদন্তে জানা গিয়েছে, মণ্ডপের এক্সিট গেটে লাগানো তিনটি সিসিটিভি ক্যামেরার মধ্যে দু’টি চালুই করা হয়নি। ফলে ওই দু’টি ক্যামেরার কোনও ফুটেজ পুলিশের হাতে আসেনি। একটি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়েছে। মণ্ডপের প্রবেশ ও বেরনোর মতো গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির এই ঘাটতি তদন্তের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। এখন বিভিন্ন ক্যামেরার পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত ঘটনাক্রম পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top