তৃণমূলের নাম-প্রতীক কার? আজ মমতা ও ঋতব্রত শিবিরের সঙ্গে কমিশনের বৈঠক, ফ্রিজ হতে পারে জোড়াফুল!

তৃণমূলের নাম-প্রতীক কার? আজ মমতা ও ঋতব্রত শিবিরের সঙ্গে কমিশনের বৈঠক, ফ্রিজ হতে পারে জোড়াফুল!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে জটিলতা আরও বাড়ল। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারের অধিকার কোন শিবির পাবে, তা নিয়ে চূড়ান্ত নজর এখন নির্বাচন কমিশনের দিকে।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে পৃথক সময় দিয়েছে কমিশন। দুই পক্ষই আইনজীবী নিয়ে কমিশনের সামনে নিজেদের বক্তব্য পেশ করবে। শুনানি শেষে তৃণমূলের নাম ও প্রতীক ব্যবহারের বিষয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

পরিস্থিতি জটিল হলে সাময়িকভাবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীকের ব্যবহার বন্ধ বা ফ্রিজ করে দিতে পারে কমিশন। সেক্ষেত্রে দুই শিবিরকেই অন্তর্বর্তী সময়ের জন্য আলাদা নাম ও অস্থায়ী প্রতীক দেওয়া হতে পারে।

তৃণমূলের প্রকৃত দাবিদার কোন শিবির, সেই বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বহাল থাকতে পারে। ফলে উপনির্বাচনের আগে কমিশনের আজকের শুনানি ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top