মোদি-পেজেশকিয়ানের হাত ধরেই বড় কূটনৈতিক বার্তা ভারতের! পাশে পুতিন-রামাফোসা, ব্রিকস সামিটের ছবিতে স্পষ্ট দিল্লির অবস্থান

মোদি-পেজেশকিয়ানের হাত ধরেই বড় কূটনৈতিক বার্তা ভারতের! পাশে পুতিন-রামাফোসা, ব্রিকস সামিটের ছবিতে স্পষ্ট দিল্লির অবস্থান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – নয়াদিল্লিতে ব্রিকস বিজনেস সামিটের একটি ছবিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তৈরি হয়েছে বিশেষ আলোচনা। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত ধরে রয়েছেন। তাঁদের পাশেই ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মোদি ও পেজেশকিয়ানের এই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ছবিটির তাৎপর্য আরও বেড়েছে। একদিকে ইরানকে ঘিরে চলা সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া পশ্চিমী দেশগুলির কঠোর নিষেধাজ্ঞার মুখে। এই পরিস্থিতিতে আমেরিকা ও পশ্চিমী শক্তিগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেও ইরান ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে ভারত।

পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও ভারতের সেই কূটনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে। সংঘাতের অবসানে আলোচনা ও কূটনীতির পথেই সমাধানের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী মোদি। অসামরিক নাগরিক, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে চলাচল এবং বাণিজ্যের স্বাধীনতা বজায় রাখার উপরও জোর দেন তিনি।

অন্যদিকে পুতিনের সঙ্গেও পৃথক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের অবস্থানও ফের তুলে ধরেন তিনি। ফলে ব্রিকসের মঞ্চে মোদি-পেজেশকিয়ানের ভাইরাল ছবি শুধু সৌজন্যের মুহূর্ত নয়, বরং আন্তর্জাতিক সংঘাতের আবহে ভারতের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top