নবম শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর, ছেলের সাফল্যে প্রায় আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার

নবম শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর, ছেলের সাফল্যে প্রায় আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান — পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কার হিসেবে নতুন জামা, খেলনা কিংবা সাইকেল পাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার পুরস্কার হিসেবে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ গাড়ি! পূর্ব বর্ধমানের গলসির পারাজে এমনই ঘটনা ঘিরে শুরু হয়েছে চর্চা। ছেলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ করতে বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছেন ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা।

ছেলের পছন্দের গাড়ি আনতে মুম্বইয়ে বাবা

সামসুদ্দিনের ছেলে মহম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। সিবিএসই বোর্ডের ওই স্কুলের ছাত্র তালহা পড়াশোনায় বরাবরই ভালো। সম্প্রতি ষান্মাসিক পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, সে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে।

ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি হন সামসুদ্দিন। সেই সঙ্গে ছেলের বহুদিনের স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেন তিনি। তালহার পছন্দের বিএমডব্লিউ গাড়ি কিনতে ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে যান ব্যবসায়ী বাবা। সেখান থেকেই নতুন গাড়িটি ট্রাকে চাপিয়ে নিয়ে আসা হয় পূর্ব বর্ধমানে।

পরীক্ষার ফলাফলের এমন অভিনব পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তালহা। অন্যদিকে, প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িটি ঘিরে এখন গলসির পারাজ এলাকায় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top