ফিরহাদ হাকিমকে ঘিরে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘প্রমাণ থাকলে কাউকেই ছাড়া হবে না’

ফিরহাদ হাকিমকে ঘিরে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘প্রমাণ থাকলে কাউকেই ছাড়া হবে না’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্তের আঁচ এবার রাজনীতিতেও। এই মামলায় ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে ‘কালী’-কে গ্রেপ্তারের পর প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই প্রেক্ষিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তদন্তে প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘কলম-দোয়াত’ প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ‘কলম’ বলতে ফিরহাদ হাকিমকে বোঝানো হয়, তবে ‘দোয়াত’ হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও উঠে আসে। তাঁর বক্তব্য, তদন্তে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে কোনও ব্যক্তিকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।

তারাতলার গুদাম দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর পর নির্মাণে অনিয়ম এবং নকশা অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নিয়ম না মেনে তৈরি হওয়া নকশাতেই অনুমোদন দেওয়া হয়েছিল। এই মামলায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর ফিরহাদ হাকিমের ভূমিকাও খতিয়ে দেখার দাবি ওঠে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তদন্ত সম্পূর্ণ আইন মেনেই এগোবে এবং কোনও রাজনৈতিক চাপ বা দাবির ভিত্তিতে নয়, শুধুমাত্র প্রমাণের ভিত্তিতেই পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, আইনের চোখে সকলেই সমান এবং তদন্তে যথাযথ প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top