বাংলায় শুরু হচ্ছে পিএম কিষান যোজনা, বছরে ৬ হাজার টাকা পাবেন কৃষকরা

বাংলায় শুরু হচ্ছে পিএম কিষান যোজনা, বছরে ৬ হাজার টাকা পাবেন কৃষকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষান যোজনা। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলার কৃষকরাও এবার এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। বছরে তিন কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে।
পিএম কিষান যোজনায় আবেদন অনলাইনেও করা যাবে। আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী কিষান যোজনার সরকারি ওয়েবসাইটে যেতে হবে। নতুন আবেদনকারী হলে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে কিছু বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পূর্ণ না করলে টাকা পেতে সমস্যা হতে পারে বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, প্রকল্পের সুবিধা পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। পাশাপাশি আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা জরুরি। ডিবিটি পরিষেবা সক্রিয় করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীদের নাম, আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আপডেট করাও বাধ্যতামূলক।
এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সরকারের ভূমি রাজস্ব দপ্তরের নথি অনুযায়ী তাঁর নামে চাষযোগ্য জমি থাকতে হবে।
তবে প্রাতিষ্ঠানিক ভাগচাষিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মাসিক পেনশন বা বেতন ১০ হাজার টাকার বেশি হলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না।
আবেদনকারী কৃষকের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বরও সংযুক্ত থাকতে হবে বলে জানানো হয়েছে।
বাংলায় পিএম কিষান যোজনা চালু হলে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি আর্থিক সহায়তা পাবেন বলে মনে করছে প্রশাসনিক মহল। ফলে কৃষকদের মধ্যে এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই আগ্রহ বাড়তে শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top