‘বাংলার পুরনো শিল্পগৌরব ফিরিয়ে আনতে হবে’! পশ্চিমবঙ্গের পরিকাঠামো, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়ার বার্তা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির

‘বাংলার পুরনো শিল্পগৌরব ফিরিয়ে আনতে হবে’! পশ্চিমবঙ্গের পরিকাঠামো, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়ার বার্তা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীদের পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, পরিকাঠামো থেকে শুরু করে বিনিয়োগ ও কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রেই বাংলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

জি কিষাণ রেড্ডির বক্তব্য, “পশ্চিমবঙ্গে একসময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। এবার সময় এসেছে সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার।” তাঁর দাবি, বাংলার ঐতিহাসিক শিল্পগত গুরুত্ব ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফের রাজ্যকে শিল্পের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে বিনিয়োগের পরিবেশ তৈরি করে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বর্তমানে পাইপলাইনে রয়েছে। ইতিমধ্যে পরিকাঠামো ক্ষেত্রে ৭৯ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে একসঙ্গে কাজে লাগিয়ে পূর্ব ভারতকে ম্যানুফ্যাকচারিং গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উঠে এসেছে।

জি কিষাণ রেড্ডি আরও জানান, বাংলার ভৌগোলিক অবস্থান, পরিকাঠামো এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে শিল্পোন্নয়নের নতুন সুযোগ তৈরি করা যেতে পারে। বিশেষ করে বিনিয়োগ, শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উদ্যোগকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শিল্পভিত্তি আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top