যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ! একাধিক পদে অনিয়মের দাবি, CBI তদন্ত চেয়ে উপাচার্যকে চিঠি সঙ্ঘ-সমর্থিত অধ্যাপক সংগঠনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ! একাধিক পদে অনিয়মের দাবি, CBI তদন্ত চেয়ে উপাচার্যকে চিঠি সঙ্ঘ-সমর্থিত অধ্যাপক সংগঠনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার আবহে এবার সামনে এল নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে সঙ্ঘ-সমর্থিত অধ্যাপক সংগঠন ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ (ABRSM)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লিখিত আবেদন জানানো হয়েছে।

সংগঠনের অভিযোগ, ডেপুটি রেজিস্ট্রার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে নিয়ম ও স্বচ্ছতা ঠিকমতো মানা হয়নি। নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে ABRSM। তাদের দাবি, পুরো প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও প্রভাব খাটানোর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

এফইটি-র সচিব পদে নিয়োগের জন্য ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ কার্যকর থাকা অবস্থায় কীভাবে ইন্টারভিউ নেওয়া হল, তা নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ, প্রভাব বিস্তার এবং আর্থিক অনিয়মের ইঙ্গিত রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্যই সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

এর আগে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত ‘গেরুয়া সম্মান যাত্রা’তেও তিনি অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিধানসভায় নতুন বিল পেশের সময়ও যাদবপুরের প্রসঙ্গ ওঠে। সেই আবহেই এবার নিয়োগ নিয়ে ABRSM-এর অভিযোগ নতুন করে বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক বাড়াল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top