রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা সঞ্চিতা কুমারের, রাজ্যপালকে পাঠালেন পদত্যাগপত্র

রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা সঞ্চিতা কুমারের, রাজ্যপালকে পাঠালেন পদত্যাগপত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সঞ্চিতা কুমার। প্রাক্তন ডিজি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার গত ২৫ জুলাই ২০২৬ তারিখে রাজ্যপালকে উদ্দেশ্য করে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের ইচ্ছার কথা জানতে পেরেই তিনি স্বেচ্ছায় এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যপালের উদ্দেশে লেখা চিঠিতে সঞ্চিতা কুমার উল্লেখ করেছেন, তথ্য অধিকার আইন, ২০০৫-এর অধীনে তিনি ২০০৫ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দীর্ঘ সময় এই দায়িত্ব পালনকে তিনি সম্মান ও গৌরবের বিষয় বলেও উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে তিনি আরও জানান, সম্প্রতি রাজ্য তথ্য কমিশনের সচিব তাঁকে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত প্রধান সচিবের মাধ্যমে সরকার বার্তা দিয়েছে, তিনি যেন আর তথ্য কমিশনের সদস্য পদে বহাল না থাকেন। সেই প্রেক্ষিতেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top