‘স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা’ কর্মসূচিতে বড় উদ্যোগ, ১ সেপ্টেম্বর থেকে নোংরা করলেই ২০০ টাকা জরিমানা

‘স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা’ কর্মসূচিতে বড় উদ্যোগ, ১ সেপ্টেম্বর থেকে নোংরা করলেই ২০০ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে আরও কড়া পদক্ষেপের ঘোষণা করেছে রাজ্য সরকার। ‘স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা’ কর্মসূচির আওতায় শহরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাফাইকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে আবর্জনা ফেলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার, রাস্তায় থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার মতো নিয়মভঙ্গের ক্ষেত্রে ২০০ টাকা জরিমানা করা হবে। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২,৪০০টিরও বেশি গারবেজ ভালনারেবল পয়েন্ট পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২,৩০০টি বন্ধ নিকাশি নালা পরিষ্কার করে জলনিকাশির ব্যবস্থার উন্নতি করা হয়েছে।

এক মাসব্যাপী বিশেষ অভিযানে ১১ হাজার নিকাশি নালা, ২,৬০০টি জলাশয় এবং ২,৮০০টি আবর্জনা জমার স্থান পরিষ্কার ও পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে রাজ্যের ৩৮০টি শহরে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়িত হয়েছে।

সাফাইকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে রাজ্যের ৫০ হাজার ‘নির্মল বন্ধু’-কে ‘স্বচ্ছ কবচ’ নামে বিশেষ সুরক্ষা সামগ্রী বা সেফটি কিট প্রদান করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিচ্ছন্নতা বজায় থাকবে, তেমনই সাফাইকর্মীদের নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top