হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে হাওড়ার সরকারি হাসপাতাল! ওয়ার্ডের পাশাপাশি জরুরি বিভাগেও বন্ধ পরিষেবা, খারাপ জেনারেটর

হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে হাওড়ার সরকারি হাসপাতাল! ওয়ার্ডের পাশাপাশি জরুরি বিভাগেও বন্ধ পরিষেবা, খারাপ জেনারেটর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া: আচমকাই বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারে ডুবে গেল হাওড়ার একটি সরকারি হাসপাতাল। শুধু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডই নয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জরুরি বিভাগও। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের লিফ্‌টও বন্ধ হয়ে যায়। ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে চরম সমস্যার সৃষ্টি হয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হাসপাতালের জেনারেটরও বিকল থাকায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর চালু করা সম্ভব হয়নি। ফলে একসঙ্গে হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হয় এবং কার্যত থমকে যায় স্বাভাবিক চিকিৎসা পরিষেবা।

হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে জরুরি বিভাগেও অন্ধকার নেমে আসায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যত চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় হাসপাতালে আসা মানুষজনকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top