২৪ ঘণ্টা পর নাদিমুল হকের সংবাদপত্রের অফিস থেকে বেরোল ইডি! পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ ঘিরে তল্লাশি, সংগ্রহ নথিপত্র

২৪ ঘণ্টা পর নাদিমুল হকের সংবাদপত্রের অফিস থেকে বেরোল ইডি! পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ ঘিরে তল্লাশি, সংগ্রহ নথিপত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – প্রায় ২৪ ঘণ্টা পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের অফিস থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। সোমবার সকাল ৬টা নাগাদ তদন্তকারীদের একটি দল পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে অবস্থিত নাদিমুল হকের ‘আখবার-ই-মশরিক’ নামের উর্দু সংবাদপত্রের অফিসে আচমকা তল্লাশি অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে।

ইডি সূত্রের খবর, সংবাদপত্রের অফিসের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু অসঙ্গতিপূর্ণ লেনদেনের হদিশ মিলেছে। অভিযোগ, ওই লেনদেনগুলির কয়েকটি অডিটে দেখানো হয়নি। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও নথি খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

তল্লাশি শুরু হওয়ার সময় কলকাতায় ছিলেন না নাদিমুল হক। পরে জানা যায়, তিনি রাঁচিতে রয়েছেন। ইডি আধিকারিকরা সেখানেই তৃণমূল সাংসদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এরপর নিজের গাড়িতে করে কলকাতায় ফেরেন নাদিমুল। তবে তাঁর গাড়ির সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি গাড়ি ছিল বলে জানা গিয়েছে।

কলকাতায় ফেরার পরও নাদিমুল হককে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে প্রায় এক দিন ধরে চলা তল্লাশিতে সংগ্রহ করা নথি ও আর্থিক লেনদেনের তথ্য এবার তদন্তে খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top